শিক্ষাবার্তা ডেস্কঃ এইচএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাস করেছেন ৪৪ জন শিক্ষার্থী। আর নতুন জিপিএ-৫ পেয়েছেন ৩২ জন পরীক্ষার্থী। এদের মধ্যে এক জন পরীক্ষার্থী ফেল থেকে জিপিএ-৫ পেয়েছেন।
শুক্রবার এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
ফেল থেকে জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীর রোল নম্বর ১৫৩৯৮২। প্রথমে প্রকাশিত ফলে তিনি বাংলায় ফেল করেছিলেন। কিন্তু খাতা চ্যালেঞ্জে তিনি বাংলায় এ প্লাস পেয়েছেন। ফলে জিপিএ-৫ পেয়েছেন তিনি।
জানা গেছে, গত ৮ ফেব্রুয়ারি ২০২২ খ্রিষ্টাব্দে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ পরীক্ষায় মোট ১০ লাখ ১১ হাজার ৯৮৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছিলেন। পাসের হার ছিলো ৮৫ দশমিক ৯৫ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন। মোট ১১ লাখ ৭৬ হাজার ২৮২ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
গত ৮ ফেব্রুয়ারি প্রকাশিত ফল অনুযায়ী, এইচএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডের ১৪ হাজার ৯৯১ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এ বছর বোর্ডের ৯০ দশমিক ৭২ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
