স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১০ ব্যক্তি-প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার-২০২৩ দেয়ার জন্য মনোনীত করেছে সরকার। বৃহস্পতিবার (০৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৩’ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

যারা পাচ্ছেন এবারের স্বাধীনতা পুরস্কার-

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ : বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) সামসুল আলম, মরহুম লে. এ জি মোহাম্মদ খুরশীদ, শহিদ খাজা নিজামউদ্দিন ভুঁইয়া, মোফাজ্জল হোসেন চৌধুরি (মায়া), বীর বিক্রম।

সাহিত্য : মরহুম ড. মুহাম্মদ মঈনুদ্দিন আহমেদ (সেলিম আল দীন)।

সংস্কৃতি : পবিত্র মোহন দে।

ক্রীড়া : এ এস এম রকিবুল হাসান।

সমাজসেবা/জনসেবা : ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।

গবেষণা ও প্রশিক্ষণ : বেগম নাদিরা জাহান (সুরমা জাহিদ) এবং ড. ফিরদৌসী কাদরী।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০৩/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায় 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.