রুয়েটে পিএইচডি ও এমফিল প্রোগ্রামে ভর্তি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে পুরকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল, যন্ত্রকৌশল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং, মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং, ইউআরপি, গণিত, রসায়ন ও পদার্থবিদ্যা বিভাগে পিএইচডি/এমফিল/এমএসসি ইঞ্জিনিয়ারিং/এম ইঞ্জিনিয়ারিং/এমএসসি এবং IICT, IEES-তে PGD (Post Graduate Diploma) কোর্সে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীদের নির্ধারিত ফরমে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

  • প্রকৌশল বিভাগগুলোতে এমএসসি ইঞ্জিনিয়ারিং/এম ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির জন্য প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে জিপিএ ৫–এর মধ্যে ৩.৫০ পেয়ে পাস করতে হবে ও কোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান/বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট ডিসিপ্লিনে বিএসসি ইঞ্জিনিয়ারিং বা সমতুল্য ডিগ্রিতে সিজিপিএ ৪–এর মধ্যে ২.৭৫ পেতে হবে এবং পিএইচডি কোর্সে ভর্তির জন্য সংশ্লিষ্ট ডিসিপ্লিনে সিজিপিএ ৪–এর মধ্যে ৩ পেয়ে এমএসসি ইঞ্জিনিয়ারিং বা সমতুল্য ডিগ্রি থাকতে হবে।
  • গণিত, রসায়ন ও পদার্থবিদ্যা বিভাগসমূহে এমএসসিতে ভর্তির জন্য প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে জিপিএ ৫–এর মধ্যে ৩.৫০ পেয়ে পাস করতে হবে ও কোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান/বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট ডিসিপ্লিনে বিএসসি (সম্মান) বা সমতুল্য ডিগ্রিতে সিজিপিএ ৪–এর মধ্যে ২.৭৫ পেতে হবে।
  • গণিত, রসায়ন ও পদার্থবিদ্যা বিভাগে এমফিল কোর্সে ভর্তি–ইচ্ছুক প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে জিপিএ ৫–এর মধ্যে ৩.৫০ পেয়ে পাস করতে হবে ও কোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান/বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট ডিসিপ্লিনে এমএসসি বা সমতুল্য ডিগ্রিতে সিজিপিএ ৪–এর মধ্যে ২.৭৫ পেতে হবে এবং পিএইচডি কোর্সে ভর্তির জন্য সংশ্লিষ্ট ডিসিপ্লিনে সিজিপিএ ৪–এর মধ্যে ৩ পেয়ে এমফিল বা সমতুল্য ডিগ্রি থাকতে হবে।
  • বিশ্ববিদ্যালয়ের অনলাইনের মাধ্যমে ভর্তি ফরম জমার শেষ তারিখ: ১৬/০৩/২০২৩।
  • বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: ruet.ac.bd

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০৩/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায় 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.