নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ রাজধানীর গুলিস্তানে বিআরটিসি বাসস্ট্যান্ডের পাশে বিস্ফোরণের ঘটনায় আরো একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৭ মার্চ) উদ্ধার চলাকালে রাত নয়টা ৫৩ মিনিটের দিকে ভবনের বেজমেন্ট থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে মোট ১৭ জনের নিহতের মরদেহ উদ্ধার করা হলো। উদ্ধারকাজ চলছে। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিষয়টি জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মাইনুদ্দিন। তিনি বলেন, ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় নিচ থেকে সাপোর্টিং রিইনফোর্সমেন্ট এর ব্যবস্থা করে ঠিক করা হবে। কাজটি সেনাবাহিনীর সহায়তায় করা হবে। কতজন ভিতরে আছে বলা যাচ্ছে না তবে অভিযান অব্যাহত আছে।
এদিকে এ বিস্ফোরণ কোনো নাশকতা কিনা তা তদন্ত চলছে বলে জানিয়েছেন র্যাবের ডিজি এম খুরশিদ হোসেন। তিনি বলেন, আমাদের ইউনিট এখনো উদ্ধার কাজ চালাচ্ছে। বিস্ফোরণের ঘটনা নাশকতা কিনা এখনও বলা যাচ্ছে না। তবে এ বিষয়ে তদন্ত চলছে। বিষয়টি নিয়ে আমাদের গোয়েন্দারা কাজ করছে।
বিকেল সাড়ে পৌনে পাঁচটার দিকে গুলিস্তানে ফুলবাড়িয়ায় বিআরটিসি কাউন্টারের দক্ষিণ পাশে পাঁচতলা ভবন বিস্ফোরণ ঘটে। নর্থ সাউথ রোডের ১৮০/১ হোল্ডিংয়ের এই ভবনে কয়েকটি স্যানেটারি পণ্যের দোকান রয়েছে। ওপরের চারতলায় একটি বেসরকারি ব্যাংকের কার্যালয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
