নিউজ ডেস্ক।।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী জুলাই মাসে শুরুর পরিকল্পনা করা হয়েছে। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ থেকে পরীক্ষা শুরু করা হতে পারে।
মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে এই পরিকল্পনার কথা জানান আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।
ঢাকা বোর্ড সূত্রে জানা গেছে, আগামী ২৫ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত ঈদুল আজহার ছুটি রয়েছে। ঈদের ছুটি শেষে এইচএসসি পরীক্ষা আয়োজন করা হবে। সেভাবেই পরিকল্পনা করা হয়েছে।
এ প্রসঙ্গে অধ্যাপক তপন কুমার বলেন, পরীক্ষা কবে থেকে শুরু করা হবে তা এখনো চূড়ান্ত করা হয়নি। তবে আমরা জুলাই মাসের প্রথম দিকে এইচএসসি পরীক্ষা আয়োজন করতে চাই। সেভাবেই পরিকল্পনা করা হয়েছে।
এদিকে আগামী ৩০ এপ্রিল থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। ২৩ মে পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ২৪ থেকে ৩০ মে পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
