নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের ২০২২ সালের বৃত্তিপরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
রবিবার (৫ মার্চ) দুপুরে রাজধানীর মিরপুর-১২ নম্বরের একটি চাইনিজ রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করা হয়।
এ বছর বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের অধীনে সারাদেশে মোট ১৮০টি কেন্দ্রে ৬০ হাজার ২৩৫ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৫ হাজার ২৫২ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে ও অন্যান্য হেডে ১০ হাজার ৩৬৩ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।
বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের শিক্ষা সচিব মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান এল এম কামরুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন মহাসচিব জিএম জাহাঙ্গীর কবির রানা। এছাড়া সংগঠানের অন্যান্য কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
