দৌলতপুরে ৮টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তিতে প্রধানমন্ত্রীকে অভিনন্দন- বাদশাহ এমপি

দৌলতপুর(কুষ্টিয়া) প্রতিনিধি মিজানুর রহমান।।

 কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান গুলোর শিক্ষার মান উন্নয়নে, শিক্ষিত জাতি হিসেবে গড়ে তুলতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন ৭৫ কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের মাননীয় সাংসদ আ.কা.ম এ্যাড.সরওয়ার জাহান বাদশা। তারই অক্লান্ত প্রচেষ্টায় দৌলতপুর উপজেলার ৮ টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও লাভ করেন।

সারা দেশে ২,৭৩০ শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে। এমপিও ভুক্তির বিষয়ে সংশ্লিষ্ট সকল মন্ত্রনালয়ের প্রতি ধন্যবাদ এবং এমপিও ভুক্ত নতুন প্রতিষ্ঠানগুলোকে অভিনন্দন জানিয়েছেন বাদশ্হা। মানসম্মত শিক্ষা নিশ্চিত করনের জন্য আমরা একটি নীতিমালা প্রনয়ন করেছি যার মাধ্যমে সঠিক যাচাই বাছাই করে প্রকৃত পক্ষে যে সকল প্রতিষ্ঠান এমপিও প্রাপ্য শুধুমাত্র সেগুলোকেই এমপিওর আওতায় আনা হয়েছে, পরবর্তীতে নীতিমালার মধ্যে যে সকল প্রতিষ্ঠান পড়বে সেগুলোকেও পর্যায়ক্রমে এমপিওভুক্ত করা হবে বলে তিনি জানান।

জনাব বাদশাহ আরো বলেন, শিক্ষার্থীরা স্কুল পর্যায় থেকেই যাতে কারিগরি শিক্ষা গ্রহন করতে পারে সে দিকে লক্ষ রেখে সরকার ব্যবস্থাগ্রহন করেছে উল্লেখ করে তিনি বলেন “ আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে অনেক মেধা লুকিয়ে আছে। তারা অনেক কিছু তৈরী করতে পারে। সেটা বিকাশের একটা সুযোগ আমাদের করে দিতে হবে। ভবিশ্যতে এমপিও ভুক্তির এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.