নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দলিলুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়েছে এ তথ্য।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, হিসাববিজ্ঞান অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী মো. জসিম উদ্দিন, আব্দুল বারী সজীব, ইস্রাফিল রাহাত রাফি ও রসায়ন বিভাগের কাজী আমান অভ্র।
এতে বলা হয়, ২৭ ফেব্রুয়ারি ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে সংগঠিত হিসাববিজ্ঞান অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ ও রসায়ন বিভাগের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে এসেছে। শৃঙ্খলা বোর্ডের বৃহস্পতিবারের সভায় সিদ্ধান্ত অনুযায়ী বিষয়টি যথাযথভাবে তদন্ত করা হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে এবং তদন্ত প্রক্রিয়া সুষ্ঠু ও নিরপেক্ষভাবে প্রতিপালনের জন্য শৃঙ্খলা বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক শিক্ষার্থীদের সাময়িকভাবে একাডেমিক বহিষ্কার করা হলো।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. কামারুজ্জামান বলেন, অধিকতর তদন্ত করে এ ঘটনায় সংশ্লিষ্টতা যতজনের পাওয়া যাবে, সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
