ঢাকা কলেজ-আইডিয়ালের কলেজ শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ রাজধানীর গ্রিন রোডে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে সাইন্সল্যাব এলাকায় আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের একটি বাস ভাঙচুর করলে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে এ অবস্থার সূত্রপাত হয় বলে জানা গেছে।

তবে কী কারণে বাসটি ভাঙচুর করা হয়েছে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি।

ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় এক শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।

পরিস্থিতি সামাল দিতে নিউমার্কেট, কলাবাগান ও ধানমন্ডি থানার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০৩/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.