নিজস্ব প্রতিবেদক, ফেনীঃ জেলায় শ্রেণিকক্ষে পাঠদানের সময় ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে খালেদ সাইফুল্লাহ (২১) নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল বুধবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শিক্ষক খালেদ সাইফুল্লাহ ভোলার দৌলতখান থানার সৈয়দপুর ইউনিয়নের চরসুবি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
মাদরাসা সূত্রে জানা যায়, গতকাল বুধবার দুপুরে শ্রেনিকক্ষে পাঠদানের সময় ভুক্তভোগী শিশুর (৮) শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন খালেদ। এ সময় ঘটনাটি কাউকে না বলতে হুমকি-ধমকিও দেন তিনি। পরে বাসায় গিয়ে ঘটনাটি ভুক্তভোগী তার মাকে জানান। পরে কয়েকজন অভিভাবকসহ তিনি মাদরাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করেন।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন জানান, এ ঘটনায় ভুক্তভোগীর মা বুধবার বিকেলে বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। পরে শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
