শিক্ষাবার্তা ডেস্কঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক নিয়োগের দ্বিতীয় বিজ্ঞপ্তি আগামী ১০ অথবা ১২ মার্চ প্রকাশ করা হতে পারে। তিনটি বিভাগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
বৃহস্পতিবার (২ মার্চ) গণমাধ্যমকে এ তথ্য জানান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত।
তিনি বলেন, আমরা সবগুলো বিভাগকে তিনটি অঞ্চলে ভাগ করেছি। এর মধ্যে প্রথম অঞ্চলের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আমরা চাচ্ছি প্রথম অঞ্চলের আবেদন শুরুর সাথে সাথে দ্বিতীয় অঞ্চলের বিজ্ঞপ্তি প্রকাশ করতে। দ্বিতীয় অঞ্চলের বিজ্ঞপ্তি আগামী ১০ অথবা ১২ মার্চ প্রকাশ করা হবে।
কত পদে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে এমন প্রশ্নের জবাবে ডিপিই মহাপরিচালক জানান, আমরা যে শূন্য পদের তথ্য পেয়েছি সেটির সংখ্যা সাড়ে সাত হাজারের একটু কম। আবেদন শুরু হলেও আমরা শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করে দেখব। পরীক্ষার আগেও যদি পদ শূন্য হয়, তাহলে আমরা সেগুলো যুক্ত করে নেব।
এর আগে গত মঙ্গলবার রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আগামী ১০ মার্চ থেকে এই বিজ্ঞপ্তির আবেদন শুরু হবে।
তিন বিভাগের স্থায়ী বাসিন্দারা যোগ্যতা ও শর্ত অনুযায়ী আগামী ১০ মার্চ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ শেষ হবে ২৪ মার্চ রাত ১১টা ৫৯ মিনিটে। আবেদন ফি ২২০ টাকা।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
