এইমাত্র পাওয়া

হল ছাড়লেন অভিযুক্ত ইবির আরও দুই শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়াঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলের ছাত্রী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত আইন বিভাগের ইসরাত জাহান মীম ও চারুকলা বিভাগের হালিমা আক্তার ঊর্মি হল ছেড়েছেন।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন হলের অধ্যাপক ড. শামসুল আলম। তিনি বলেন, আজ দুইজন হল ছেড়েছেন। বাকি তিনজন আগামীকালকের মধ্যেই হল ছাড়বেন।

এর আগে, হাইকোর্টের নির্দেশে গত ১৭ ফেব্রুয়ারি হল ছাড়েন ছাত্রলীগ নেত্রী অন্তরা ও তাবাসসুম।

হল প্রশাসনের জরুরি সভা থেকে গত সোমবার (২৭ ফেব্রুয়ারি) বেলা চারটার দিকে অভিযুক্ত পাঁচজনকে হল থেকে বহিষ্কার করা হয়। এছাড়া ১ মার্চ দুপুর ১২টার মধ্যে বহিষ্কৃতদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। অন্য তিন বহিষ্কৃত ছাত্রী হলেন- শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ও পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ সেশনের সানজিদা চৌধুরী অন্তরা, ফিন্যান্স এ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২০-২১ সেশনের তাবাসসুম ইসলাম ও মোয়াবিয়া জাহান।

একই সঙ্গে তাদের সবার বিরুদ্ধে দেশরত্ন শেখ হাসিনা হল সংযুক্তি বাতিলের বিষয়ে রেজিস্ট্রার বরাবর সুপারিশ প্রেরণ ও হালিমা আক্তার ঊর্মীর বিবৃতিতে তার হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি উদ্ধারের লক্ষ্যে প্রক্টর বরাবর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পত্র প্রেরণ করা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৩/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.