এইমাত্র পাওয়া

প্রাথমিকে আরও দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি আসছে

শিক্ষাবার্তা ডেস্কঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের আরও দুটি বিজ্ঞপ্তি আগামী দুই সপ্তাহে প্রকাশ করা হবে। দুটি বিজ্ঞপ্তির মাধ্যমে পাঁচটি বিভাগে শিক্ষক নিয়োগ দেওয়া হতে পারে।

জানা গেছে, সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বিভাগ ভিত্তিক শিক্ষক নিয়োগের উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সূত্র জানিয়েছে, আগামী দুই সপ্তাহে পাঁচটি বিভাগের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এর মধ্যে আগামী সপ্তাহে রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগ আর পরের সপ্তাহে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।

এ প্রসঙ্গে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহম্মদ বলেন, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট দূর করতে আমরা বিভাগ ভিত্তিক শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। আগামী দুই সপ্তাহে আরও দুটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

কোন সপ্তাহে কোন কোন বিভাগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, বিজ্ঞপ্তি প্রকাশের কাজটি করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ বিষয়ে তারাই ভালো বলতে পারবে।

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) তিনটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে জানিয়েছেন অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) মনীষ চাকমা।

এ বিষয়ে জানতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান বলেন, এই তিন বিভাগের আবেদন শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এরপর ঢাকা-চট্টগ্রাম বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/০২/২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.