শিক্ষাবার্তা ডেস্কঃ বিদ্যালয়ের কক্ষে চাষ হচ্ছে ব্ল্যাক ফ্লাই সোলজার (উড়ন্ত কালো সৈনিক) নামে এক ধরনের পোকা। আর এ পোকা দিয়ে তৈরি করা হচ্ছে মাছের খাবার। পোকা থেকে নির্গত দুর্গন্ধ এবং ভয়ে বিদ্যালয়ে আসছে না শিক্ষক ও শিক্ষার্থীরা। এমনকি অনেক শিক্ষার্থী বিদ্যালয় পরিবর্তন করেছেন এরইমধ্যে। ফলে এখন শুধু নামসর্বস্ব শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে পটুয়াখালীর কলাপাড়ার কুমরাখালী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি।
উপজেলার চাকামাইয়া ইউনিয়নের শান্তিপুর গ্রামে ২০১১ সালে প্রতিষ্ঠা করা হয় কুমরাখালী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। উদ্বোধনের পর থেকে বেশ ভালোই চলছিল। তবে করোনার সময়ে এ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীর সংখ্যা কিছুটা কমে যায়। এরপর গত বছরের ডিসেম্বর মাস থেকে বিদ্যালয়ের একটি কক্ষে পোকা চাষ করে আসছেন বিদ্যালয়ের জমিদাতা হারুন পাহলানের শ্যালক হুমায়ুন।
স্থানীয় বাসিন্দা হাকিম মিয়া বলেন, এই বিদ্যালয়টিতে আগে অনেক জৌলুস ছিল। অন্য বিদ্যালয়ের চেয়ে পড়ালেখাও ভালো হতো। কিন্তু মাস তিনেক আগে বিদ্যালয়ে পোকা চাষ শুরু হয়। এরপরই ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্য বিদ্যালয়ে চলে গেছে। আমাদের দাবি হচ্ছে, বিদ্যালয়টিতে যেন আবার শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সভাপতি ও বিদ্যালয়ের জমিদাতার সঙ্গে যোগাযোগ করা হলেও তারা বক্তব্য দিতে রাজি হননি।
তবে বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করা হবে বলে আশ্বাস দিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা অচ্যুতানন্দ দাস।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/০২/২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
