নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধাঃ জেলার সুন্দরগঞ্জ উপজেলায় ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ অধীন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে জড়িত ২২৩ শিক্ষক ৬ মাস থেকে সম্মানী ভাতা না পাওয়ায় মানবেতর জীবন যাপন করছেন।
জানা গেছে, ইসলামী শিক্ষা সর্বস্তরে বিস্তারের লক্ষে উপজেলার ১৫ ইউনিয়নে ২২৩ টি মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম চালু করা হয়। দুই শিফটে ওই সকল কেন্দ্রে শিশু-কিশোরদের আরবি, বাংলা, ইংরেজী, অংক, দোয়া কালাম ও সহজ কোরআন শিক্ষায় শিক্ষিত করার জন্য ২২৩ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়। দুই শিফটে পরিচালিত কেন্দ্র গুলোতে ১ম শিফটে ৩৫ জন ও প্রাক শিক্ষা শিফটে ৩০ জন করে শিক্ষার্থীদের মধ্যে ওই সকল শিক্ষক প্রতিদিন পাঠদান অব্যাহত রেখেছেন। পারিশ্রমিক হিসেবে প্রতিমাসে তাদের সম্মানী ভাতা নির্ধারন করা হয় প্রতি শিক্ষক ৫ হাজার টাকা। কিন্তু তারা প্রতিমাসে নিয়মিত সম্মানী ভাতা না পাওয়ায় পরিবার পরিজন নিয়ে বেকায়দার পড়েছেন। এতে করে কেন্দ্র গুলোতে শিক্ষা প্রদানের ক্ষেত্রে স্থবিরতা নেমে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এনিয়ে কেন্দ্র গুলোর তদারককারী সুপারভাইজার আনোয়ারুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান-এটি একটি প্রকল্প, তাই অর্থ মন্ত্রণালয় থেকে অর্থ ছাড় করতে সময় লাগায় শিক্ষকদের সম্মানী ভাতা প্রদান করতে বিলম্ব হয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/০২/২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
