নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ জেলার মুকসুদপুরে অসামাজিক কাজের অভিযোগে নিউটন সরকার নামে এক সহকারী শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত শিক্ষকের সাথে একজন গৃহিণীর আপত্তিকর কিছু ভিডিও ও ছবি ভাইরাল হওয়ায় স্কুলের ম্যানেজিং কমিটির অভিযোগের ভিত্তিতে জেলা শিক্ষা অফিস তাকে সাময়িক বরখাস্ত করে তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দিয়েছে।
কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সদস্য ও ছাত্র অভিভাবক মিরাজ মোল্লা বলেন, স্কুলের সহকারী শিক্ষক নিউটন বিশ্বাসের সাথে এক গৃহিণীর অবৈধ সম্পর্ক চলছিল কিছুদিন আগে সেই গৃহিণীর সাথে কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। এরপরই আমরা ছাত্র-অভিভাবকদের পক্ষ থেকে উপজেলা শিক্ষা কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেছি। যতদ্রুত সম্ভব তাকে শাস্তির আওতায় আনার জন্য কর্তৃপক্ষের কাছে বিশেষ অনুরোধ জানিয়েছি।
অভিযুক্ত শিক্ষক নিউটন সরকার কাশালিয়া ইউনিয়নের শার্শাকান্দি গ্রামের মৃত রেপোতি সরকারের ছেলে।
অভিযোগের বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল আজিজের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিংর কমিটির অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তপূর্বক বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/০২/২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
