আগামী ৫ মার্চ ২০২৩ অনুষ্ঠিতব্য ৪১তম বিসিএস পরীক্ষা-২০১৯ এর লিখিত পরীক্ষায় সাধারণ এবং কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের পদসমূহের জন্য সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি আংশিক সংশোধিত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন হতে জারিকৃত ১৬ ফেব্রুয়ারি ২০২৩ তারিখের ৮০,০০,০০০০,২০০,৬০.০৬৬.২২-১৪ নম্বর বিজ্ঞপ্তিটি বাতিল করা হলো। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের ২২ ফেব্রুয়ারি ২০২৩ তারিখের ৮০,০০,০০০০,২০০.৬০.০৬৬.২২-৫৭ নম্বর বিজ্ঞপ্তিটি অনুসরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। বিজ্ঞপ্তিটি বাংলাদেশ সরকারি কর্মকমিশনের [www.bpsc.gov.bd] ওয়েবসাইটে অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে [http:// bpsc.teletalk.com.bd] পাওয়া যাবে।
উল্লেখ্য, প্রকাশিত বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে। বিজ্ঞপ্তি
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/০২/২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
