এবার চীন সীমান্তে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

শিক্ষাবার্তা ডেস্কঃ এবার ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চীন-তাজিকিস্তান সীমান্ত। বৃহস্পতিবার সকালে ভূমিকম্পের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে রয়টার্স। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল চীন সীমান্ত থেকে ৮২ কিলোমিটার দূরে। চীনের আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টার এ তথ্য দিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তাজিকিস্তানে সকাল ৮টা ৩৭ মিনিটে প্রায় ৭.২ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের ফলে জিনজিয়াং অঞ্চলের পশ্চিমাঞ্চলের কাশগড় ও আর্টাক্সে তীব্রভাবে কম্পন অনুভূত হয়েছে।

বার্তাসংস্থা এপির বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট বলছে, বৃহস্পতিবার সকালে তাজিকিস্তানে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮। সংবাদমাধ্যমটি বলছে, চীনের সুদূর পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং অঞ্চলের কাছে বৃহস্পতিবার সকালে তাজিকিস্তান ৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল তাজিকিস্তানের মুরঘোব থেকে ৬৭ কিলোমিটার (৪১ মাইল) পশ্চিমে এবং ভূপৃষ্ঠের ২০ কিলোমিটার (১২ মাইল) গভীরে। এই এলাকাটিকে প্রত্যন্ত এবং কম জনবহুল বলে উল্লেখ করেছে ওয়াশিংটন পোস্ট।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৩/০২/২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.