নিজস্ব প্রতিবেদক, বরগুনাঃ জেলার বেতাগীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ভিটামিন এ ক্যাপসুল খেয়ে ৫ শিশু অসুস্থ হয়েছে। অসুস্থ শিশুদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এখবর এলাকায় ছড়িয়ে পড়ায় আতঙ্কের সৃষ্টি হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুত্রে জানা গেছে, সোম ও মঙ্গলবার সকালে টিকা খাওয়ার পরে বেতাগী পৌরসভার ৮ নং ওয়ার্ডের মো. খোকন সরদারের ১ বছর বয়েসী আদিবা আফরিন, ৪ নং ওয়ার্ডের দুই বছর বয়েসী নুর মোহাম্মদ, হোসনাবাদ গ্রামের ৮ মাস বয়েসী হুমাইরা, দুই বছর ৩ মাস বয়েসী ওমর ফারুক, দুই বছর বয়েসী রহমাতুল্লাহ নামে ৫ শিশুকে ভর্তি করা হয়েছে। তাদের তাৎক্ষনিকভাবে শিশু চিকিৎসা ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হয়।
হাসপাতালে নিয়ে আসা শিশুদেরকে টিকা কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে বলে অভিভাবকদের কাছ থেকে জানা গেছে।
বেতাগী পৌরসভার ৮ নংওয়ার্ডের অসুস্থ শিশু আদিবা আফরিনের বাবা মো. খোকন সরদার বলেন, টিকা খাওয়ানোর ১ দিন পর তার সন্তান অসুস্থ হয়ে পড়ে। বাড়ীর আশেপাশেই হাসাপাতাল। তাই তাৎক্ষনিক ভর্তি করি। বর্তমানে তার অবস্থার অনেকটা উন্নতি হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা লস্কর জানান, কিছু শিশু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে ছিল। ভিটামিন এ ক্যাপসুল খেয়ে শিশু অসুস্থ হওয়ার তিনি কোন কারণ দেখছেন না। অতিরিক্ত ক্যাপসুল খেলে কারো কারো বমিভাব অথবা অসুস্থ্য হতে পারে বলে তিনি জানান। এটি বিশ^ স্বাস্থ্য সংস্থার পরীক্ষিত একটি ভিটামিন এ ক্যাপসুল। এ ক্যাপসুল গ্রহণের কারণেই যে শিশুরা অসুস্থ হয়েছে তা তিনি নিশ্চিত নন।
বেতাগী পৌরসভার ৮ নং ওয়ার্ডের বাসিন্দা মো: হারুন অর রশিদ বলেন, ‘ভিটামিন এ ক্যাপসুল খেয়ে শিশুদের অসুস্থ হওয়ায় খবর শুনে আমরা আতঙ্কের মধ্যে রয়েছি। কখন কোন শিশু অসুস্থ হয়ে পরে।’
বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মো: সুহৃদ সালেহীন বলেন, এ খবরে স্থানীয়দের আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। আমি এ বিষয়ে খোঁজ নিয়ে দেখব।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/০২/২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
