শিক্ষাবার্তা ডেস্ক।।
মাঠ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টায় অফিসে উপস্থিত হয়ে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিস কক্ষে অবস্থান করা নিশ্চিত করতে আবারও নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর আগে একাধিক এমন নির্দেশনা দিয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগ। কিন্তু কর্মকর্তা-কর্মচারীরা নিজের মতো করে অফিসে আসেন এবং অফিস ত্যাগ করেন। এতে জনসাধারণ সেবাপ্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে।
এজন্য সকাল ৯টায় অফিসে উপস্থিত হয়ে কমপক্ষে ৪০ মিনিট অর্থাৎ সকাল ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিসকক্ষে অবস্থান করার তাগিদ দিয়ে ফের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে চিঠি পাঠানো হয়েছে। সম্প্রতি জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে এ চিঠি পাঠানো হয়।
২০১৯ সালের ২৭ আগস্ট এবং ২০২১ সালের ১০ মার্চও এমন চিঠি পাঠানো হয়েছিল। সম্প্রতি পাঠানো চিঠিতে আগের নির্দেশনার কথা জানিয়ে বলা হয়, মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত জরুরি পরিস্থিতি ছাড়া অফিসকক্ষে অবস্থানের জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মাঠ পর্যায়ের দপ্তরগুলোর কার্যক্রম নিয়মিত তদারকি করা হয়। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে অনেক কর্মকর্তাকে সম্প্রতি যথাসময়ে অফিসকক্ষে উপস্থিত পাওয়া যাচ্ছে না। ফলে জনসাধারণ ও অন্যান্য সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় সংযোগ স্থাপন অসম্ভব হয়ে পড়ে। এতে সাধারণ নাগরিক যেমন ক্ষতিগ্রস্ত হন, তেমনি সরকারি কাজের গতি শ্লথ হয়
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০২/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
