নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালীঃ জেলার কলাপাড়া উপজেলার পক্ষিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি বশির মৃধার (৪০) বিরুদ্ধে ওই বিদ্যালয়ের এক শিক্ষিকাকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে।
এ বিষয়ে থানায় অভিযোগ করায় ওই শিক্ষিকা ও তর পরিবারকে এলাকা ছাড়ার জন্য বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় বুধবার (১৫ ফেব্রুয়ারি) বশির মৃধাসহ দুই জনের নাম উল্লেখ করে কলাপাড়া থানায় মামলা করেছেন ওই শিক্ষাকার স্বামী। অভিযোগে বলা হয়েছে, বালিয়াতলী ইউনিয়নের পক্ষিয়াপাড়া গ্রামের ওই শিক্ষিকা বিদ্যালয়ে যাওয়া-আসার সময় বশির মৃধা প্রায়ই তাকে প্রেমের প্রস্তাব দিতেন। এতে তিনি রাজি না হওয়ায় গত ৫ ফেব্রুয়ারি রাত ৯টায় বশির ওই শিক্ষিকার বাড়ির টয়লেটে গিয়ে লুকিয়ে থাকেন। পরে ওই শিক্ষিকা টয়লেটে গেলে তাকে যৌন হয়রানি করেন। এ সময় ওই শিক্ষিকার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তিনি পালিয়ে যান।
ওই শিক্ষিকার অভিযোগ, বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করায় ওই শিক্ষিকার পরিবারকে এলাকা ছাড়ার হুমকি দিয়েছেন বশির। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম জানান, এ ঘটনায় অভিযোগ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০২/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
