এইমাত্র পাওয়া

মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বরগুনাঃ জেলার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের এক মাদরাসছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পরে ভিকটিমকে উদ্ধার করে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার পর অভিযুক্ত সোহাগ হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে মাদরাসাছাত্রীটি মাদরাসা থেকে বাড়ি ফিরছিল। এ সময় অভিযুক্ত সোহাগ তাকে চকলেটের লোভ দেখিয়ে পানের বরজে নিয়ে ধর্ষণ করে। এদিকে মাদরাসা থেকে বাড়ি ফিরতে দেরি দেখে মেয়েটির মা খুঁজতে গিয়ে পানের বরজের ভেতরে চিৎকার শুনতে পান। পরে মেয়েটিকে উদ্ধার করে তিনি আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎিসার জন্য নিয়ে আসেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারাহ বিনতে ফারুকী জানান, মেয়েটির যৌনাঙ্গে আঘাতে চিহ্ন এবং ফুলা রয়েছে। এ জন্য তাকে উন্নত চিকিৎসা এবং পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান বলেন, এ ঘটনায় ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০২/২৩       


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.