নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ আপিল আবেদন করে এমপিওভুক্ত হওয়া ১৮টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও কোড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) এ প্রতিষ্ঠানগুলোর এমপিও কোড প্রকাশ করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। এর আগে গত ১২ জানুয়ারি আপিল করে এমপিওভুক্তির জন্য নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তালিকা প্রকাশ করেছিলো শিক্ষা মন্ত্রণালয়।
জানা গেছে, ১২ জানুয়ারি ৬টি বিএম কলেজের ৭টি স্পেশালাইজেশন ও ১২টি এসএসসি ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠানের ১৭টি ট্রেড এমপিওভুক্ত ঘোষণা করা হয়। ওই প্রতিষ্ঠানগুলোর এমপিও কোড প্রকাশ করলো কারিগরি শিক্ষা অধিদপ্তর।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০২/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
