নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জঃ জেলায় এক কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে কোচিং সেন্টারের শিক্ষক শামিম রেজা লিপ্টনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) কোচিং সেন্টারের ভেতরে ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করলে স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯-এ কল দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
গ্রেপ্তার শিক্ষক শামিম রেজা লিপ্টন পৌর এলাকার একটি কোচিং সেন্টারের পরিচালক ও রেহাইচর এলাকার বাসিন্দা।
ভুক্তভোগী কলেজছাত্রীর স্বজনেরা জানান, মঙ্গলবার ভোরে কোচিং সেন্টারে যান ওই কলেজছাত্রী। এ সময় কোচিং সেন্টারের শিক্ষক শামিম রেজা লিপ্টন তার শ্লীলতাহানি করেন। বাড়ি ফিরে বিষয়টি পরিবারের সদস্যদের জানান কলেজছাত্রী।
এরপর বুধবার বিকেলে আবারও কোচিং সেন্টারে যান ভুক্তভোগী ছাত্রী। এ সময় আবারও শ্লীলতাহানির চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা টের পেয়ে মারধর করে জরুরি সেবা ৯৯৯-এ কল দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বলেন, জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে কোচিং শিক্ষক শামিম রেজাকে উদ্ধার করে আনা হয়েছে। এ ঘটনা ওই ছাত্রীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।
ওসি আরও বলেন, অভিযুক্ত কোচিং সেন্টারের শিক্ষক কলেজছাত্রীকে শ্লীলতাহানির কথা স্বীকার করেছেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/০২/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
