স্ব স্ব প্রতিষ্ঠানে হবে মাধ্যমিক শিক্ষকদের প্রশিক্ষণ!

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ নতুন কারিকুলাম বিস্তরণ বিষয়ে ‘ইন হাউজ’ প্রশিক্ষণের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। বিষয় ভিত্তিক শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের সমন্বয়ে এবং প্রতিষ্ঠান প্রধানের তত্ত্বাবধানে নিজ প্রতিষ্ঠানে ইন হাউস প্রশিক্ষণ আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন করতে বলা হয়েছে৷

গতকাল বুধবার (১৫ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ কর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কারিকুলাম বিস্তরণ বিষয়ক বিষয় ভিত্তিক শিক্ষকদের প্রশিক্ষণ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণকারী বিষয় ভিত্তিক শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের সমন্বয়ে প্রতিষ্ঠান প্রধানের তত্ত্বাবধানে নিজ প্রতিষ্ঠানে ইন হাউজ প্রশিক্ষণ আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখের মধ্যে সম্পন্ন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এ বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে শিক্ষাবার্তা’কে বলেন, নতুন শিক্ষাক্রমের দের মাস অতিবাহিত হলেও এখনও অনেক শিক্ষক প্রশিক্ষণের বাইরে রয়েছে। তাই যারা  প্রশিক্ষণ পেয়েছেন তাদের সমন্বয়ে প্রতিষ্ঠান প্রধানের তত্বাবধানে নিজ নিজ প্রতিষ্ঠানেই এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/০২/২৩      


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.