নিজস্ব প্রতিবেদকঃ ২০২২ সালে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফেনী গার্লস ক্যাডেট কলেজ শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে ৷ আজ বুধবার প্রকাশিত ফলাফলে এ প্রতিষ্ঠানের ৫৫ পরীক্ষার্থীর মধ্যে সবাই জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
ক্যাডেটদের আন্তরিক প্রচেষ্টা আর শিক্ষকদের পরিশ্রমের কারণে এমন ফলাফল সম্ভব হয়েছে বলে জানান কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নাজমুল হক।
তিনি জানান, এবারও কুমিল্লা বোর্ডের শতভাগ পাস করা প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম এটি।
শতভাগ পাস নিয়ে ফেনীতে শীর্ষ অবস্থানে রয়েছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ। এ ছাড়া জেলার অপর শীর্ষ প্রতিষ্ঠান ফেনী সরকারি কলেজে এবার পাসের হার ৯৫ দশমিক ৯৭।
জেলার ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক বিভাগ থেকে এক হাজার ২৯০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে এক হাজার ২৩৮ জন শিক্ষার্থী পাস করেছে। জিপিএ ৫ পেয়েছে ৫৩০ জন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০২/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
