এইমাত্র পাওয়া

পা দিয়ে লিখে হাবিব পেলেন জিপিএ ৪.৫৭

শিক্ষাবার্তা ডেস্কঃ পা দিয়ে লিখে এবার আলিম পরীক্ষায় জিপিএ ৪.৫৭ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন মেধাবী শিক্ষার্থী হাবিবুর রহমান হাবিব।

হাবিব রাজবাড়ী কালুখালীর হিমায়েতখালি গ্রামের কৃষক আব্দুস সামাদের ছেলে। এবং তিনি পাংশার পুঁইজোর সিদ্দিকিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা থেকে পা দিয়ে লিখে এবার আলিম (এইচএসসি সমমান) পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হন।

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ তথ্য জানান মাদরাসার অধ্যক্ষ সাঈদ আহম্মেদ।

খোঁজ নিয়ে জানা যায়, দরিদ্র কৃষক পরিবারের সন্তান হাবিবুর রহমান। চার ভাই বোনের মধ্যে তৃতীয় তিনি। দুই বোনের বিয়ে হলেও পরিবারে আছে ছোট বোন। সেও পড়াশোনা করছে। জন্মলগ্ন থেকেই হাবিবের দুই হাত নাই। ছোট বেলায় বাবা-মা, চাচা ও পরিবারের অন্যদের অনুপ্রেরণায় পা দিয়ে লেখার অভ্যাস করেন তিনি।

কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের হিমায়েতখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পা দিয়ে লিখে পিএসসিতে ৪.৬৭ পেয়ে পাস করেন। এরপর শুরু হয় মাধ্যমিক শিক্ষা জীবনের দ্বিতীয় স্তর। বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরের পাংশার উপজেলার পুঁইজোর সিদ্দিকিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা। সেখান থেকে জেডিসি পরীক্ষায় অংশ নিয়ে ৪.৬১ পেয়ে পাস করেন। একই মাদরাসা থেকে ২০১৯ সালে দাখিল (এসএসসি সমমান) পরীক্ষায় অংশ নিয়ে পায় জিপিএ-৪.৬৩ পান হাবিব।

হাবিবুর রহমান বলেন, খুব কষ্ট করে পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আশা ছিল আলিম পরীক্ষায় জিপিএ ৫ পাবো। কিন্তু পেয়েছেন ৪.৫৭। তারপরও আমি খুশি। এখন আমার লক্ষ্য ইসলামী ইউনির্ভার সিটিতে ভর্তি হবার। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। পড়াশুনা করে জীবনে প্রতিষ্ঠিত হতে চাই। প্রতিষ্ঠিত হয়ে তার অসহায় পরিবারের পাশে দাঁড়াতে চাই।

পুঁইজোর সিদ্দিকিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ সাঈদ আহম্মেদ বলেন, দরিদ্র পরিবারের সন্তান হাবিব। তবে সে অত্যন্ত মেধাবী। ফলে প্রতিবন্ধকতাকে হার মানিয়ে এবারের আলিম পরীক্ষায় জিপিএ ৪.৫৭ পেয়েছেন। পা দিয়ে লিখে এরকম রেজাল্ট করা সত্যি কষ্টকর। আসলে তার চেষ্টায় সে এগিয়ে যাচ্ছে। হাবিবের পড়াশুনা চালিয়ে যেতে মাদরাসা থেকে ও ব্যক্তিগতভাবেও সহযোগিতা করেছি। আগামীতে উচ্চ শিক্ষা লাভের ক্ষেত্রেও সহযোগিতা করা হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০২/২৩   


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.