তুরস্কে নিখোঁজ বাংলাদেশী শিক্ষার্থী উদ্ধার

অনলাইন ডেস্ক।।

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের পর নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী গোলাম সাঈদ রিংকুকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাংলাদেশের স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটের দিকে তাকে উদ্ধার করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহলী সাবারিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রিংকুকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে তার অবস্থা গুরুতর। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে জীবিত উদ্ধার করা হয় আরেক নিখোঁজ শিক্ষার্থী নূরে আলমকে। তুরস্ক ও তার প্রতিবেশী উত্তর-পশ্চিম সিরিয়ায় স্থানীয় সময় সোমবার ভোরে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। দেশ দুটিতে এরই মধ্যে নিহতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। ধ্বংসস্তূপে আটকে নিখোঁজ রয়েছেন বহু মানুষ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.