বাগেরহাটের মোল্লাহাট উপজেলার মহাসড়কে এবার ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো স্কুল শিক্ষকের।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার রাজপাট এলাকায় দ্রুত গতিতে চালিত ট্রাকের ধাক্কায় গণেশ চন্দ্র পোদ্দার (৪৬) নামে ওই স্কুল শিক্ষক নিহত হন।
নিহত গণেশ চন্দ্র পোদ্দার উপজেলার চাউলটুরি গ্রামের মৃত চিত্তরঞ্জন পোদ্দারের ছেলে।
তিনি স্থানীয় নাশুখালি স্যোসাল ওয়েলফেয়ার মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন।
প্রর্ত্যক্ষদর্শীরা জানান, খুলনা ঢাকা মহাসড়কের মোল্লাহাট উপজেলার রাজপাট এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকটি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মেহেদী হাসান বিকেলে জানান, গণেশ চন্দ্র পোদ্দার রাস্তা পারাপার হচ্ছিলেন। এমন সময় অজ্ঞাত একটি ট্রাক তাকে পেছন দিক থেকে ধাক্কা দিয়ে চলে যায়।
এ সময় তিনি গুরুতর হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক ট্রাক ও চালককে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
