নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহঃ জেলায় প্রকাশ্যে ফিল্মি স্টাইলে এক কলেজছাত্রীকে অপহরণ চেষ্টা করা হয়েছে। আজ শনিবার সকালে শহরের অগ্নিবীনা সড়কের সিঙ্গার শো-রুম এলাকায় ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই মেয়েটি ঝিনাইদহ সরকারি কেসি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী এবং সদর উপজেলার হাকিমপুর শিতলীপাড়া গ্রামের বাসিন্দা।
ওই কলেজছাত্রী জানান, তিনি অগ্নিবীনা সড়কের সিঙ্গার শো-রুমের তৃতীয় তলায় ইউনিক কোচিং সেন্টারে প্রাইভেট পড়তে আসেন। সেখানে আসা- যাওয়ার সময় সদর উপজেলার খাজুরা গ্রামের মুন্না প্রায় তাকে উত্ত্যক্ত করতেন এবং কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। কিন্তু তার প্রস্তাবে রাজি হননি তিনি। এরই জেরে শনিবার সকালে কোচিং সেন্টারের সামনে পৌঁছালে মুন্না ও তার সহযোগী ভুটিয়ারগাতি টিপলেপাড়ার সাব্বির হোসেন তাকে টেনেহিঁচড়ে প্রাইভেটকারে তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় মেয়েটি দৌড়ে কোচিংয়ের মধ্যে চলে যান এবং তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে গেলে অপহরণকারীরা পালিয়ে যায়।
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, এ ঘটনায় মেয়েটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০২/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
