শিক্ষাবার্তা ডেস্কঃ ফেনীতে মাত্র চার মাস ২৫ দিনে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিয়েছে আবদুল্লাহ বিন আবছার (আলিফ) নামের (৯) এক শিশু।
আলিফ ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের মোমারিজপুর দারুল কুরআন ওয়াসসুন্নাহ কাসিমুল উলূম মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। আলিফ একই এলাকার মো. নুরুল আবছার সোহাগের ছেলে।
আলিফের বাবা মো. নুরুল আবছার সোহাগ বলেন, আমি আমার ছেলের জন্য সবার কাছে দোয়া চাই।
মাদরাসার হিফজ বিভাগের শিক্ষক হাফেজ মোহাম্মদ আলী সানী বলেন, আবদুল্লাহ বিন আবছারের (আলিফ) এমন সফলতায় আমরা আনন্দিত। আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।
দারুল কুরআন ওয়াসসুন্নাহ কাসিমুল উলূম মাদরাসার মুহতামিম মাওলানা মো. ইব্রাহীম সরদার বলেন, আল্লাহ্ তায়ালার অশেষ মেহেরবানিতে আমাদের মাদরাসার শিক্ষার্থী আবদুল্লাহ বিন আবছার (আলিফ) মাত্র ১৪৬ দিনে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করতে সক্ষম হয়েছে। এটি ছিল এক বিশাল অর্জন। এর জন্য আমি তার শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন জানাই।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০২/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
