শিক্ষাবার্তা ডেস্কঃ সরকারি কর্মকর্তাদের কার্যক্রমে ক্ষোভ প্রকাশ করে আওয়ামী লীগের সংসদ সদস্য দবিরুল ইসলাম বলেছেন, ‘বর্তমানে আমাদের এলাকায় যে সরকারি কর্মকর্তা আছেন — ইউএনও, ডিসি — তাঁরাই মনে হয় দেশটার মালিক। তাঁরা যা করেন, সেটাই চলে।’
বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।
ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলাম বলেন, “একটা কম্বল পর্যন্ত আমরা দিতে পারি না। নিজেরা আমরা কিনে দিচ্ছি, কিন্তু সরকারি যে ত্রাণ আসে, সেগুলোর একটাও আমাদের দেওয়া হয় না। আমরা চাই, তাঁরা দয়া করে বলেন, ‘লোকটাকে পাঠিয়ে দিন একটা স্লিপ দিয়ে। আমি কম্বলটা দিয়ে দেব।’— এই হচ্ছে আমাদের অবস্থা।’
তিনি বলেন, ‘এই সংসদে অনেকেই আছেন, যাঁদের এলাকায় কর্মকর্তারা রাজত্ব চালাচ্ছেন। আমরা নামমাত্র নির্বাচিত হয়েছি, প্রকৃত ক্ষমতার মালিক তাঁরাই।’
দবিরুল ইসলাম বলেন, ‘ভাবটা এই যে তাঁদের কথায় যুদ্ধ করে দেশটা স্বাধীন হয়েছিল। আমরা তাঁদের কাছে অবাঞ্ছিত ব্যক্তি। আমরা কিছু চাইলে, কোনো কাজ করতে বললে, কোনো লোক পাঠালে আমাদের কথা শোনা হয় না।’
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০২/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
