এক হালি ডিম ১০ হাজার টাকা

শিক্ষাবার্তা ডেস্কঃ মানিকগঞ্জের সিংগাইরে এক হালি ডিম ১০ হাজার টাকায় বিক্রি হয়েছে। গত শনিবার রাতে উপজেলার চারিগ্রাম ইউনিয়নের মধ্য চারিগ্রাম কেন্দ্রীয় কবরস্থান ও ঈদগাহ মাঠ কমিটির উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলে এ ঘটনা ঘটে। এদিকে, টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে ওই এক হালি ডিম ১০ হাজার টাকায় বিক্রির ঘটনাটি।

জানা যায়, মোনতাজ উদ্দিনের সভাপতিত্বে মাহফিলের বিশেষ বক্তা হেমায়েতপুরের জয়নাবাড়ী মসজিদের খতিব মুফতি আশেকে এলাহী কবরস্থানের উন্নয়নের জন্য এলাকাবাসীর সহযোগিতা কামনা করে অনুদান সংগ্রহ করেন। এ সময় মাহফিলে আগত স্থানীয় এক মুসুল্লি ৪টি (এক হালি) ডিম দান করেন।

ওই ডিমি বিক্রি করতে প্রকাশ্যে নিলামের ঘোষণা করা হয়। আগ্রহী একাধিক ব্যক্তি ওই ডিম বিক্রির নিলামে অংশগ্রহণ করেন। পর্যায়ক্রমে দাম বৃদ্ধির এক পর্যায়ে হাসান বেপারি নামে এক মুসল্লি সর্বোচ্চ ১০ হাজার টাকা মূল্যে ওই এক হালি ডিম কিনে নেন।

এ ব্যাপারে হাসান বেপারি বলেন, এখানে ডিম মুখ্য বিষয় ছিল না। আমার উদ্দেশ্য ছিল ঈদগাহ ও কবরস্থানের উন্নয়নের জন্য দান করা। তাই আমি ওই ডিম সর্বোচ্চ দামে কিনে নেই। আমি সবার কাছে আমার মৃত মা-বাবার আত্মার মাগফিরাত কামনায় দোয়া চাচ্ছি। ডিম বিক্রির ব্যাপারে মুফতি আশেকে এলাহীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/৩১/২৩   


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.