শিক্ষাবার্তা ডেস্কঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিল্টন বিশ্বাসকে হত্যার হুমকি দিয়ে ডাকযোগে বেনামে একটি চিঠি পাঠানো হয়েছে।
রবিবার (২৯ জানুয়ারি) সকালে বাংলা বিভাগের চেয়ারম্যানের চিঠির বক্সে এই চিঠি পান বলে জানিয়েছেন তিনি।
চিঠিতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারকে নিয়ে কটূক্তি করাসহ অশ্লীল ভাষায় গালমন্দ করে ও বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বিষয়ে সমালোচনা করা হয়। চার পৃষ্ঠার ওই চিঠিতে প্রধানমন্ত্রীর ছবিসহ ৯টি ছবির ওপর বিভিন্ন লেখা আছে। প্রতিনিয়ত জাতীয় পত্রিকায় বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে কলাম লেখায় ড. মিল্টন বিশ্বাসকে মালাউন উল্লেখ করে হত্যার হুমকি দেওয়া হয়। বর্তমান সরকারের উন্নয়ন নিয়ে কলাম লেখায় ২০১৪ সালেও ড. মিল্টন বিশ্বাসকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল।
চিঠির বিষয়ে ড. মিল্টন বিশ্বাস বলেন, ডাকযোগে হত্যার হুমকি দিয়ে আমাকে চিঠি পাঠানো হয়েছে। যারা এসব কাজের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানাচ্ছি। এ বিষয়ে আজকে থানায় জিডি করব।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/৩০/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
