নিজস্ব প্রতিবেদক।।স্বীকৃত সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে এবং এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চেয়ে আবারও আন্দোলন শুরু করেছেন এমপিওভুক্ত নয়, এমন শিক্ষাপ্রতিষ্ঠানের (নন-এমপিও) শিক্ষক-কর্মচারীরা। জাতীয় প্রেসক্লাবের সামনে দুই দিন অবস্থান কর্মসূচি পালনের পর বৃহস্পতিবার পুলিশি বাধায় প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা পÐ হয়ে যায়। পরে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশনের ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষকরা।
নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ডাকে এই কর্মসূচি পালিত হচ্ছে। সংগঠনের সভাপতি গোলাম মাহমুদুন্নবী বলেন, দাবি পূরণ না হলে আমরণ অনশন শুরু করা হবে। তাদের দাবি, যখন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো স্বীকৃতি পেয়েছিল, সেই সময়ের এমপিও নীতিমালা অনুযায়ী যেন প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করা হয় সে দাবি তোলা হয়েছিল।
আন্দোলনকারী শিক্ষক নেতারা জানান, প্রধানমন্ত্রীর সাক্ষাতের কোনো বার্তা না পেলে আজ শুক্রবার প্রেসক্লাবের সামনেই তারা জুমার নামাজ পড়বেন। এরপর বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। মোনাজাত শেষে আমরণ অনশন কর্মসূচি শুরু হবে বলে তারা জানান।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এমপিওভুক্তির জন্য বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চ‚ড়ান্ত করা হয়েছে। এ বিষয়ে সরকারের উচ্চপর্যায় থেকেও সায় দেওয়া হয়েছে। এখন যেকোনো সময় এমপিওভুক্তির ঘোষণা হতে পারে। এমপিওভুক্ত হলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা সরকার থেকে মাসে মূল বেতন ও কিছু ভাতা পান। বর্তমানে সারা দেশে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান প্রায় ২৮ হাজার। এগুলোতে শিক্ষক-কর্মচারী আছেন প্রায় পাঁচ লাখ। স্বীকৃতি পেলেও এমপিওভুক্ত না হওয়া প্রতিষ্ঠান আছে সাড়ে পাঁচ হাজারের মতো। আর স্বীকৃতি না পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠান আছে আরও কয়েক হাজার। সর্বশেষ ২০১০ সালে ১ হাজার ৬২৪টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছিল। এরপর থেকে এমপিওভুক্তির দাবিতে শিক্ষক-কর্মচারীরা আন্দোলন করে আসছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
