বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো স্কুলছাত্রী

শিক্ষাবার্তা ডেস্কঃ ফরিদপুরে সদর উপজেলায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলেন নবম শ্রেণির ছাত্রী মুসলিমা আক্তার সুমি (১৪)। এসময় বয়স ১৮ বছর পূর্ণ না হওয়ার আগে মেয়েকে বিয়ে দেবেন না বলে মুচলেকা দেন বাবা।

শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার আকুনের চরপাড়া গ্রামে গিয়ে বাল্যবিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন ঢালী।

ইউএনও বলেন, বাল্যবিয়ের খবর পেয়ে তাৎক্ষণিক ওই ছাত্রীর বাড়ি গিয়ে বিয়ে বন্ধ করা হয়, এবং মেয়ের বাবাকে আটক করা হয়। এসময় ১৮ বছরের আগে মেয়েকে বিয়ে দেবেন না বলে তার বাবার লিখিত মুচলেকা নেওয়া হয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/২৮/২৩ 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.