এইমাত্র পাওয়া

৪র্থ গণবিজ্ঞপ্তিতে আবেদন পড়েছে ৮০ হাজার

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৮ হাজারের বেশি শিক্ষক নিয়োগের আবেদন গ্রহণ চলছে। আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন ফি জমা দেওয়া যাবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত।

এবার প্রার্থীরা একটি মাত্র আবেদনের মাধ্যমে চাকরি পাবেন। আবেদন ফি ধরা হয়েছে এক হাজার টাকা। আবেদনের ক্ষেত্রে ৪০টি প্রতিষ্ঠান পছন্দক্রম দেওয়া যাচ্ছে। এছাড়া ৪০টির বাইরের প্রতিষ্ঠানেও চাকরির সুযোগ থাকছে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিয়োগ শাখা সূত্রে জানা গেছে, বুধবার (২৫ জানুয়ারি) পর্যন্ত প্রায় ৮০ হাজার চাকরিপ্রার্থী আবেদন সম্পন্ন করেছেন। চতুর্থ গণবিজ্ঞপ্তির মোট আবেদন সংখ্যা এক লাখ হতে পারে।

 এনটিআরসিএ’র নিয়োগ শাখার এক কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত (বুধবার বিকাল) পর্যন্ত প্রায় ৮০ হাজার আবেদন পড়েছে। আবেদন সংখ্যা এক লাখ ছাড়াতে পারে।

বিষয়ে এনটিআরসিএ সচিব মো. ওবায়দুর রহমান  বলেন, অনেকেই আবেদন করে ফি জমা দেননি। তাই আবেদনের প্রকৃত সংখ্যা এখনই বলা যাচ্ছে না। তবে ধারণা করছি সব মিলিয়ে আবেদন এক লাখ ছাড়িয়ে যাবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.