রাজশাহীর গোদাগাড়ীতে দাওয়াত খেয়ে একটি মাদরাসার ২০ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের ভর্তি করা হয়।
জেলার সিভিল সার্জন ড. আবু সাঈদ মো. ফারুক জানান, উপজেলার কেল্লা বারুইপাড়া গ্রামের কুটিপাড়া মহিলা মাদরাসার শিক্ষকসহ ৪০ শিক্ষার্থীকে দাওয়াত দেন ওই মাদরাসার এক শিক্ষক। দুপুরে সেখানে খাবার খেয়ে তারা সবাই অসুস্থ হয়ে পড়ে। পরে ২০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, তাদের অবস্থা অশঙ্কাজনক নয়। আপাতত তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে কী করণে এমনটি হয়েছে সেটি এখন বলা যাচ্ছে না।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
