নিজস্ব প্রতিবেদক।।
সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য করে সব সময় আলোচনায় থাকেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। রোববার (২২ জানুয়ারি) তেমনই এক স্ট্যাটাস দিয়েছেন দেশ থেকে নির্বাসিত এই লেখিকা।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘‘মৃত্যুই জীবনের সমাপ্তি। কিন্তু মৃত্যু আমার জীবনে কোনও সমাপ্তি আনেনি শনিবার দুপুরবেলায়। শনিবার দুপুরবেলায় আচমকা কিছু লোক অন্ধকার থেকে উঠে এসে আমার চোখ বাঁধলো প্রথম, তারপর হাত, তারপর দুটো পা। তারপর আরও গভীর অন্ধকারে নিয়ে গিয়ে আমার খুলি খুলে মস্তিষ্ক বের করে নিল, বুক খুলে হৃদপিণ্ড। আমি এখনও অন্ধকারে পড়ে আছি, তবে আমি শ্বাস নিচ্ছি এখন, কারণ ফুসফুস দুটো এখনও বেঁচে আছে। এখনও হাত দুটো শূন্যে মেলে দিতে পারছি, এখনও চিৎকার করতে পারছি, বলতে পারছি– কার কী ক্ষতি করেছিলাম?’’
তসলিমার এই স্ট্যাটাসে প্রায় আড়াই হাজার মন্তব্য পড়েছে। এছাড়া পোস্টটিতে লাইক পড়েছে সাড়ে ৯ হাজার। আর পোস্টটি শেয়ার করেছেন ৮৭ জন।
তসলিমার পোস্টে নন্দিতা নন্দী নামে একজন কমেন্টে করে লিখেছেন, ‘‘তুমি যে মানুষের মধ্যেকার ঘুমিয়ে থাকা চেতনার আলো জ্বালিয়ে দিতে চেয়ে ছিলে —- এতে যে অনেকের খুব অসুবিধা হয়ে যাচ্ছিলো তা বুজতে তোমার এতো সময় লাগলো ! এর থেকে বড়ো ক্ষতি আর কি কিছু হতে পারে ?’’
মিজানুর রহমান লিখেছেন, ‘‘এই পৃথিবীর মানুষ এখন সবাই স্বার্থপর এটা আবারো পরিষ্কার হল।আপনার যে ক্ষতি করেছে তাদের তার চেয়ে বেশী ক্ষতি প্রকৃতি করে দিবে, আপনার জন্য ভালোবাসা অবিরাম।’’
কনক ঘোষ মন্তব্য করেছেন, ‘‘মৃত্যু চিন্তা মৃত্যুকে ডেকে আনে”।মরো না মেরো না,যদি পার মৃত্যুকে অবলুপ্ত করো”। আমার ঠাকুর বলেন।খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন,আরএকটি কথা সংযোজন করে নেওয়া যেতে পারে,মৃত্যু কি জীবনের শেষ কথা?, হয়ত নয়, “শেষ নাহি যে শেষ কথা কে বলবে” এটাএকটা দুর্ঘটনা মনে করুন একটা দুঃস্বপ্ন দেখেছেন,একটা অঙ্গ বিকল হলে সমস্ত জীবনটা বাতিল হতে পারে না। বুঝতে পারি আপনার মনের অবস্থা, পরমপিতার কাছে আপনার সর্বাঙ্গীণ সুস্থতা কামনা করি।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
