এইমাত্র পাওয়া

নামাজরত অবস্থায় মাদরাসা শিক্ষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহঃ জেলার গৌরীপুরে মো. আব্দুল হেলিম খান পাঠান (৭০) নামের এক অবসরপ্রাপ্ত মাদরাসা শিক্ষক নামাজরত অবস্থায় মারা গেছেন।

শনিবার (২১ জানুয়ারি) রাতে উপজেলা জামে মসজিদে এশার নামাজ আদায়ের সময় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল হেলিম খান পাঠানের বাড়ি উপজেলার বোকাইনগর ইউনিয়নের গড়পাড়া গ্রামে। তিনি স্থানীয় কিল্লা বোকাইনগর ফাজিল মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক। শনিবার তিনি জামাতের সাথে এশার নামাজ আদায় করতে উপজেলা জামে মসজিদে যান। ইমামের ইমামতিতে ফরজ নামাজ আদায়ের সময় আব্দুল হেলিম মেঝেতে ঢলে পড়েন। পরে মুসল্লিরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

মুসল্লি মো. হারুন মিয়া বলেন, হেলিম কাকা প্রায় সময় এশার নামাজ এই মসজিদে আদায় করেন। আজ এশার নামাজ আদায়কালে প্রথম রাকাতের সময় তিনি ঢলে পড়েন। পরে মুসল্লিরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার কৌশিক পাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই উনার মৃত্যু হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/২২/২৩    


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.