এইমাত্র পাওয়া

স্কুল নিয়ে দ্বন্দ্বে খুন হলেন অধ্যক্ষ!

শিক্ষাবার্তা ডেস্কঃ লালমনিরহাটের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আবেদ আলীর ছোট ভাই পাটগ্রাম মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও আওয়ামী লীগ নেতা এম ওয়াজেদ আলী হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক অধ্যক্ষ এম ওয়াজেদ আলীকে হত্যার ঘটনায় তার ছোট ছেলে রিফাত হাসান বাদী হয়ে পাটগ্রাম থানায় শনিবার রাতে একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাটগ্রাম ফাতেমা প্রি-ক্যাডেট কিন্ডার গার্টেন নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন বীর মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলী। ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ছিলেন একই এলাকার আব্দুস সামাদ প্রধানের পুত্র নাহিদুজ্জামান প্রধান ওরফে বাবু। শিক্ষাপ্রতিষ্ঠান সংক্রান্ত বিষয়দি নিয়ে বাবুর সাথে বিরোধ চলে আসছে পরিচালক এম ওয়াজেদ আলীর।

ধারণা করা হচ্ছে, ওই বিরোধের জের ধরে গত শুক্রবার রাতে পাটগ্রাম শহরের রসুলগঞ্জ নিউ পূর্বপাড়া এলাকায় বাসার সামনে নাহিদুজ্জামান প্রধান ওরফে বাবুসহ অজ্ঞাতনামা ব্যক্তিদয় পরিকল্পিতভাবে এম ওয়াজেদ আলীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেন।

পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার রাতে হত্যকাণ্ডের শিকার হন এম ওয়াজেদ আলী। এ ঘটনায় শনিবার রাতে হত্যা মামলা দায়ের করেন তার ছেলে। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/২২/২৩    


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.