শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ শিক্ষা বিষয়ক দেশের অন্যতম প্রধান অনলাইন সংবাদ মাধ্যম শিক্ষাবার্তা ডটকম এর নির্বাহী সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক আল আমি হোসেন মৃধা।
গত ০১ জানুয়ারি ২০২৩ তারিখে তিনি শিক্ষাবার্তা’য় যোগদান করেন।
আল আমিন হোসেন মৃধা সাংবাদিকতা জীবনে এর আগে টেলিভিশন, জাতীয় দৈনিক এবং বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে সুনামের সাথে কাজ করে আসছিলেন।
শিক্ষাবার্তা’য় যোগদান প্রসঙ্গে আল আমিন হোসেন মৃধা বলেন, দীর্ঘদিন ধরেই গণমাধ্যমকর্মী হিসেবে কাজ করছি। টেলিভিশন, বিভিন্ন জাতীয় দৈনিক এবং অনলাইন সংবাদ মাধ্যমে কাজ করেছি। তবে শিক্ষাবার্তা প্লাটফর্মটা একটু ব্যতিক্রম। এখানে কাজ করতে অন্যতম উৎসাহ পাব।
তিনি অনলাইন সংবাদ মাধ্যমটির প্রধান সম্পাদক এএইচএম সায়েদুজ্জামানসহ শিক্ষাবার্তা’র সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
