নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় মাদকাসক্ত ছেলের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে তাকে প্রশাসনের কাছে তুলে দিয়েছেন তার মা।
বুধবার ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে। সাজাপ্রাপ্ত আতিকুর রহমান (২৮) পৌর শহরের বর্ণিচন্দবাড়ী গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে।
আতিকের মা জানান, মাদকের টাকা না পেয়ে পরিবারের সদস্যদের অত্যাচার ও মারধর শুরু করেন। অনেক বুঝিয়েও কোনো লাভ হচ্ছিল না। বরং দিন দিন নেশার মাত্রা বেড়ে যায়। তার অত্যাচার সহ্য করতে না পেরে এক পর্যায়ে থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) ফারাহ ফাতিহা তাকমিলা বলেন, পরিবারের অভিযোগে বুধবার আতিকুরকে আটক করা হয়। মাদক সেবনের সময় তার কাছে মাদক পাওয়া যায়। এরপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/১৯/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
