এইমাত্র পাওয়া

দুই অতিরিক্ত ডিআইজিসহ ২৭ এসপিকে বদলি

নিজস্ব প্রতিবেদক।।

পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদমর্যাদার দুই কর্মকর্তাসহ ২৭ পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়েছে।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন তিনটিতে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব সিরাজাম মুনিরা।

প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত ডিআইজি সঞ্জয় কুমার কুন্ডুকে ঢাকা হাইওয়ে পুলিশের অতিরিক্ত উপ মহাপরিদর্শক ও অতিরিক্ত ডিআইজি মো. মনিরুজ্জামানকে ঢাকা ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।

প্রজ্ঞান দেখতে ক্লিক করুন


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.