নিজস্ব প্রতিবেদক।।
বানারীপাড়ায় সাবেক স্বামী মোজাম্মেল হোসেনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে তার হাত থেকে রেহাই পেতে সংবাদ সম্মেলন করেছেন স্কুল শিক্ষিকা। আজ বুধবার দুপুরে বানারীপাড়া প্রেসক্লাবে আজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পারভীন আক্তার সংবাদ সম্মেলনে তার সাবেক স্বামী ডিস ব্যবসায়ী মোজাম্মেল হোসেনের বিরম্নদ্ধে নানা অভিযোগ তোলেন।
সংবাদ সম্মেলনে পারভীন আক্তার বলেন, ‘১৬ জানুয়ারি সোমবার দুপুরে কর্মস্থল স্কুলে থাকার সুযোগে মোজাম্মেল হোসেন দলবল নিয়ে এসে আমাকে বাড়ি থেকে উৎখাতের জন্য বাড়ির দেয়াল ভাঙতে থাকে। খবর পেয়ে বাড়ি গেলে মোজাম্মেল আমার ওপর হামলা চালায়। আমাকে মারধর করে। এ সময় প্রতিবেশীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মোজাম্মেল একজন দুশ্চরিত্রের লোক হওয়ায় তার সঙ্গে আমার বিবাহ বিচ্ছেদ হয়। তারপর থেকে মোজাম্মেল বিভিন্ন সময় আমাকে হত্যার হুমকি দিয়ে আসছে। আমি এবং আমার মেয়ে তার হাত থেকে বাঁচতে চাই। এ ব্যপারে বানারীপাড়া থানায় অভিযোগ দিয়েছি।’
ডিস ব্যবসায়ী মোজাম্মেল হোসেনের বক্তব্য জানতে চাইলে তিনি সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এ ধরণের কোনো ঘটনাই ঘটেনি।’
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ আলম চেীধুরী বলেন, ‘শিক্ষিকার একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করা হচ্ছে। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
