শিক্ষাবার্তা ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা আগামী ২৯ এপ্রিল থেকে শুরুর সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটি।
বৃহস্পতিবার দুপুরে সাধারণ ভর্তি কমিটির সভায় এ সুপারিশ করা হয়। উপাচার্য অধ্যাপক ড. মো আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।
উপাচার্য আখতারুজ্জামান বলেন, ‘আগে হতো সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। আমরা এবার ভর্তি করব আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে।
‘আন্তর্জাতিকভাবে মিল রেখেই এটা করেছি আমরা। এবার চার ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।’
সভার সুপারিশ অনুযায়ী, ২৯ এপ্রিল চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে শুরু হবে এবারের ভর্তির লড়াই। এ ছাড়া ৬ মে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ১২ মে বিজ্ঞান ইউনিট আর ১৩ মে হবে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান বলেন, আগামী ৩০ জানুয়ারি অ্যাকাডেমিক ভর্তি পরীক্ষার সভায় এ সুপারিশ চূড়ান্ত করা হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/১৩/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
