অনলাইন ডেস্ক।।
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা বছরে ৭৬ দিন ছুটি এবং প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচি পরিবর্তনের দাবি জানিয়েছেন। এ দাবিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে মিল রেখে বার্ষিক ছুটি ও সময়সূচি পরিবর্তনের দাবি জানিয়েছে তারা।
স্মারকলিপিতে বলা হয়েছে, ২০২৩ সালের ছুটির তালিকায় প্রাথমিক বিদ্যালয় বছরে ৫৪ দিন ছুটি থাকবে। মাধ্যমিক বিদ্যালয় ৭৬ দিন ছুটি থাকবে। শিক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার কথা ভেবে এবং মানসম্মত পাঠদানের লক্ষ্যে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে সময়সূচি সকাল ১০টা থেকে বিকেল ৪টা এবং প্রাথমিকের বার্ষিক ছুটি ৭৬ দিন করার আবেদন করছি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
