এইমাত্র পাওয়া

সাংবাদিকদের সাথে রাষ্ট্রপতির কুশল বিনিময়

অনলাইন ডেস্ক।।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস এসোসিয়েশনের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেছেন।

৫ জানুয়ারি, বৃহস্পতিবার সংসদ ভবনের সাংবাদিক লাউঞ্জে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান এবং তাদের সাফল্য কামনা করেন।

এসময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস.এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব সংযুক্ত মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.