অনলাইন ডেস্ক।।
ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে চট্টগ্রাম নগরীর কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দীনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সোমবার চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিব খালেদ মাহমুদ সাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে। এ ঘটনায় পৃথক দুইটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন ও চসিক।
চসিকের গঠিত তদন্ত কমিটিতে আহ্বায়ক করা হয়েছে চসিকের রাজস্ব কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ ও সদস্য করা হয়েছে চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা ও শিক্ষা কর্মকর্তা উজালা রানী চাকমাকে।
একই ঘটনায় চট্টগ্রাম জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটিতে জেলা শিক্ষা কর্মকর্তাকে আহ্বায়ক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ও জেলা মহিলা বিষয়ক অফিসের উপ-পরিচালককে সদস্য করা হয়েছে। চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবু রায়হান দোলন বলেন, আগামীকালের (মঙ্গলবার) মধ্যে ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে।
জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রধান জেলা শিক্ষা অফিসার ফরিদুল আলম হোসাইনী বলেন, ‘আমরা তদন্ত করছি, রিপোর্ট পেলে কালকের মধ্যেই রিপোর্ট জমা দিবো’।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
