অনলাইন ডেস্ক।।
সারা দেশে চলমান মৃদু শৈত্যপ্রবাহ আগামী এক সপ্তাহ অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। এই সময় উত্তরাঞ্চলের জেলাগুলো — বিশেষ করে নদী অববাহিকা ও এর আশপাশের এলাকাগুলো ঘন কুয়াশায় ঢেকে থাকবে। রংপুর এবং রাজশাহী বিভাগের জেলাগুলো আগামী ৩-৫ দিন দিনের বেশিরভাগ সময় কুয়াশায় ঢাকা থাকবে।
আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম বলেন, ‘আগামী ৮ জানুয়ারি পর্যন্ত মৃদু শৈত্যপ্রবাহ চলার সম্ভাবনা আছে। এই সময় তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। সেই সঙ্গে বিভিন্ন অঞ্চলের আকাশ থাকবে আংশিক মেঘলা। তবে এ সময় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে জানান এই আবহাওয়াবিদ।
দেশের উত্তরাঞ্চলে আগামী ৫ জানুয়ারি পর্যন্ত ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে । এছাড়া সকালে এবং রাতে মহাসড়কে দৃষ্টির পরিধি আরও কমে যাওয়ার সম্ভাবনা বেশি বলেও ধারণা করছেন একাধিক আবহাওয়াবিদ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
